Chitroboron Photography & Videography
বুকিং নিশ্চিত করার জন্য নির্ধারিত অগ্রিম পেমেন্ট প্রদান করতে হবে। অগ্রিম পেমেন্ট ছাড়া কোনো তারিখ সংরক্ষণ করা হবে না।
মোট প্যাকেজ মূল্যের নির্ধারিত অংশ অগ্রিম প্রদান করতে হবে এবং বাকি অর্থ ইভেন্টের দিন অথবা ডেলিভারির পূর্বে পরিশোধ করতে হবে।
সমস্ত ছবি ও ভিডিও সাধারণত ৩০ কার্যদিবসের মধ্যে ডেলিভারি করা হবে, যদি বিশেষ কোনো পরিস্থিতি না থাকে।
ক্লায়েন্ট কর্তৃক বুকিং বাতিল করা হলে অগ্রিম টাকা ফেরতযোগ্য নয়।
ঢাকার বাইরে ইভেন্ট হলে যাতায়াত ও আবাসনের খরচ ক্লায়েন্টকে বহন করতে হবে।
সব ছবি ও ভিডিওর কপিরাইট Chitroboron-এর অধীনে থাকবে। আমরা Portfolio, Facebook, YouTube এবং অন্যান্য Social Media-তে ব্যবহারের অধিকার সংরক্ষণ করি।
Raw/Unedited ছবি বা ভিডিও সাধারণত প্রদান করা হয় না, যদি না পূর্বে বিশেষ চুক্তি করা থাকে।
ফাইনাল ডেলিভারির পরে অতিরিক্ত এডিট বা পরিবর্তনের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।
প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে সেবা প্রদানে বিলম্ব বা সমস্যা হলে Chitroboron দায়ী থাকবে না।
📞 ০১৯৭-৬৬১৬৬৮৪
📧 Chitroboron@gmail.com